June 24, 2026, 3:57 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অপূর্ব

ismail hossen

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ১২ ডিসেম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সেসময় এক ফেসবুক পোস্টে নবজাতকের হাতের ছবি পোস্ট করে অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কন্যার নাম রাখেন আনায়া। সেসময় অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’ এবার দীর্ঘ দুই মাস পর কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপুর্ব। মেয়ের সঙ্গে তোলা ছবি আজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে আছেন অপূর্ব। আরেক ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ানকে দেখা গেছে।
ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’ স্বল্প সময়ের ব্যবধানে এসব ছবিতে হাজার হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে। শতাধিক মন্তব্যও এসেছে।

উল্লেখ্য, ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে আনায়ার জন্ম হয়।



ফেসবুক কর্নার