June 4, 2026, 5:46 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলস্টেশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্টেশনমাস্টার মো.হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশনমাস্টার বলেন, ‘এ তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনে ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেসট্রেন সকাল ছয়টা থেকে আটকে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে।’



ফেসবুক কর্নার