June 4, 2026, 5:44 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রমথবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি জানান, আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা থেকে অফিস করবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সবাইকে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। এদিন বৈঠকে মন্ত্রীদের বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।



ফেসবুক কর্নার