May 14, 2026, 12:22 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

জনপ্রিয় সাহিত্যিক শংকর আর নেই

অভয়নগর প্রতিবেদক

প্রখাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। পাঠক সমাজে তিনি পরিচিত ছিলেন শংকর নামেই।
মণিশংকর মুখোপাধ্যায়ের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার লেখা অন্যতম সেরা কালজয়ী সৃষ্টি হল ‘চৌরঙ্গী’, যে কাহিনী নিয়ে ছবি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। বিবেকানন্দকে নিয়ে তার একাধিক লেখা প্রশংসিত হয়েছে পাঠক মহলে, যার মধ্যে ‘আহারে অনাহারে বিবেকানন্দ’, ‘অজানা বিবেকানন্দ’ উল্লেখযোগ্য।

সাহিত্যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সর্বোচ্চ সমাননা ‘বঙ্কিম পুরস্কার’সহ তিনি পেয়েছেন ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কারও।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে (সাবক টুইটার) মমতা লেখেন, ‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। শংকরের প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।’

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম মণিশংকরের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও হয় ওপার বাংলা থেকেই।



ফেসবুক কর্নার