June 4, 2026, 7:20 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

রমজানে ফলের দামে অস্থিরতা, বিপাকে সাধারণ ক্রেতা

অতনু বিশ্বাস

পবিত্র রমজান মাস শুরু হতেই ঝিনাইদহের বাজারে দেশি ও বিদেশি ফলের দাম বেড়ে গেছে। গত ১০ দিনের ব্যবধানে বিদেশি ফলের দাম কেজিপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আর স্থানীয়ভাবে উৎপাদিত দেশি ফলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। ইফতারের অন্যতম অনুষঙ্গ ফলের এমন ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেয়ারা এখন ১২০ টাকা, ৫০-৬০ টাকার বরই বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। প্রতি পিস আনারস ১০০ টাকা এবং তরমুজ কেজিপ্রতি ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় ড্রাগন ফলের দাম কেজিপ্রতি ৩০০-৩৫০ টাকায় পৌঁছেছে।
বিদেশি ফলের বাজারেও একই চিত্র দেখা গেছে। অস্ট্রেলিয়ান আপেল ৪২০ টাকা, মাল্টা ৩৫০ টাকা এবং আঙুর ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেদানার দাম বেড়ে কেজিপ্রতি ৫৮০ টাকা পর্যন্ত হয়েছে। ক্রেতাদের অভিযোগ, রমজানকে ঘিরে অযৌক্তিকভাবে ফলের দাম বাড়ানো হয়েছে।
খুচরা ব্যবসায়ীদের দাবি, বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তারা বলেন, আড়ত থেকে বেশি দামে ফল কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।



ফেসবুক কর্নার