June 26, 2026, 3:13 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

স্পিকার পদে আলোচনায় তিনজন

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই পদগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জন। তবে স্পিকার, ডেপুটি স্পিকার ও সরকারদলীয় চিফ হুইপ পদ এখনো নির্ধারিত হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার পদে বিএনপির প্রবীণ তিন নেতার নাম ঘুরেফিরে আলোচনায় আসছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম। নরসিংদী-২ আসন থেকে পাঁচবারের নির্বাচিত এই সংসদ-সদস্যকে ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে দেখা হয়।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নামও আলোচনায় রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি তিনি এবার বরিশাল-৩ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে তার অভিজ্ঞতা স্পিকার পদের জন্য তাকে এগিয়ে রাখছে বলে মত রয়েছে।

আরেক সম্ভাব্য নাম সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৩ আসনের এই সংসদ-সদস্য দীর্ঘদিন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। প্রশাসনিক ও নীতিনির্ধারণী অভিজ্ঞতার কারণে তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ডেপুটি স্পিকার পদে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ-সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নাম শোনা যাচ্ছে। তিনজনই দলের ভেতরে সক্রিয় ও পরিচিত মুখ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, দলীয় প্রধানের বিবেচনাই এখানে প্রধান ভূমিকা রাখবে বলে জানা গেছে।

সরকারদলীয় চিফ হুইপ পদে নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে। জয়নুল আবদিন ফারুক ছয়বারের সংসদ-সদস্য এবং অতীতে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন। অন্যদিকে পাঁচবারের নির্বাচিত সংসদ-সদস্য বরকত উল্লাহ বুলুও অতীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 



ফেসবুক কর্নার