June 4, 2026, 2:39 pm
শিরোনাম :
মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল

অভয়নগর প্রতিবেদক

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিতে নিয়োজিত ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম ও মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন,

১. বেগম শরিফা খান : বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক।

২. ড. কাইয়ুম আরা বেগম : সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন।

৩. এম এ আকমল হোসেন আজাদ : সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন।

৪. ড. মো. মোখলেস উর রহমান : সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন।

৫. মমতাজ আহমেদ : সিনিয়র সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

৬. মোহাম্মদ ইউসুফ : চেয়ারম্যান (সিনিয়র সচিব), ভূমি আপিল বোর্ড।

৭. সিদ্দিক জোবায়ের : মহাপরিচালক (সিনিয়র সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

৮. মো. সাইদুর রহমান : সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

৯. শীষ হায়দার চৌধুরী : সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

প্রশাসনিক সংস্কার বা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বড় রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার