June 4, 2026, 1:36 pm
শিরোনাম :
নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? 

ময়না চৌধুরী

১৪৪৭ হিজরি সনের রমজান মাস উপলক্ষে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর অধীন জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। চলতি বছর জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১০ টাকা এবং সর্বোচ্চ হার ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। বৈঠকে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা উপস্থিত ছিলেন।
কোন পণ্যে কত ফিতরা

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরিয়াহ অনুসারে আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যাবে। নির্ধারিত হার হলো—

গম বা আটা: অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা বাজারমূল্য ১১০ টাকা
যব: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ৫৯৫ টাকা
খেজুর: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ২,৪৭৫ টাকা
কিসমিস: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ২,৬৪০ টাকা
পনির: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ২,৮০৫ টাকা
জানা গেছে, দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত খুচরা বাজারদরের তথ্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত যেকোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
তবে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দাম ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে জানানো হয়েছে।
রমজানের শেষ সময়ে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় ফিতরা যথাসময়ে ও যথাযথভাবে আদায় করার আহ্বান জানিয়েছেন আলেমরা।



ফেসবুক কর্নার