June 25, 2026, 10:45 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপির

অভয়নগর প্রতিবেদক

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। এখানে কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ডেমরার সারুলিয়ায় অনুষ্ঠিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের উদ্দেশে এ সময় তিনি বলেন, মাদক কখনোই সম্মানজনক কোনো পেশা হতে পারে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা চাইলে সম্মানজনক ব্যবসা বা চাকরি করতে পারেন। সেকল যুবক মাদক ব্যবসা করে, তারা মূলত তাদের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করছে।

তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকায় মাদকের সঙ্গে জড়িত যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের গোড়া পর্যন্ত খুঁজে বের করে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। মাদকের মূল উৎস পর্যন্ত পৌঁছে তা উপড়ে ফেলা হবে।



ফেসবুক কর্নার