June 4, 2026, 11:30 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন মিললে ঈদের ছুটি হতে পারে ৭ দিন

অভয়নগর প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। এর আগে ১৭ মার্চ মঙ্গলবার শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে টানা ৭ দিনের ছুটি মিলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, ১৮ মার্চ ছুটির প্রস্তাব তৈরি করা হয়েছে। আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন পেলে ঈদের ছুটি ৭ দিনে গড়াবে।
গত ১৮ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এবং পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সেই হিসেবে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



ফেসবুক কর্নার