June 4, 2026, 11:31 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন কারা?

অভয়নগর প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১১ মার্চ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলা দলে থাকা ব্যাটার কাজী নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক ও শামীম হোসেন এবার দলে জায়গা পাননি। প্রায় ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।

অন্যদিকে পেসার হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের কনুইয়ের চোটে ভুগছেন। আরেক পেসার তানজিম হাসান সাকিব পিঠের ব্যথা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। এ কারণে এই সিরিজে দুজনই অনুপস্থিত থাকছেন। তবে মাসের শেষ নাগাদ তারা পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।

জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন দল ঘোষণার পর বলেন, ‘মিডল অর্ডারে আমরা কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা নিশ্চিত করার মতো পারফরম্যান্স করতে পারেনি। সেই বিবেচনায় আফিফ হোসেনকে আবার দলে নেওয়া হয়েছে। তার মূল্যবান অভিজ্ঞতা আছে এবং বর্তমানে সে ভালো ছন্দে রয়েছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকেও রাখা হয়েছে, নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটি তার জন্য ভালো সুযোগ।’

লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচকদের আস্থা রয়েছে বলে জানান তিনি। গাজী আশরাফ বলেন, ‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই সে এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারবে এবং মিডল অর্ডারকে শক্তিশালী করার একটি বিকল্প হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।’

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।



ফেসবুক কর্নার