June 4, 2026, 10:14 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা

অভয়নগর প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট BS-381 এর এক যাত্রীর লাগেজে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, বোর্ডিং ব্রিজ সি-২ এ দায়িত্ব পালনরত এভিয়েশন সিকিউরিটির এক স্ক্রিনার যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহজনক বস্তু শনাক্ত করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিমানবন্দরে দায়িত্বরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগ তল্লাশি করেন।

তল্লাশিতে যাত্রীর লাগেজ থেকে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বে থাকা স্ক্রিনার ও সংশ্লিষ্ট এভসেক সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও নিখুঁত স্ক্রিনিংয়ের ফলে মাদক চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

এ ঘটনাকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলেও উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার