June 25, 2026, 7:30 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নতুন টাকার বাজারে ম্যাজিস্ট্রেটের হানা, দৌড়ে পালাল ব্যবসায়ীরা

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান এলাকায় ঈদকে সামনে রেখে নতুন টাকার অবৈধ বাজার জমে উঠেছে। রাস্তার পাশে ও বিভিন্ন মার্কেটের সামনে বসে কিছু ব্যবসায়ী প্রকাশ্যে নতুন টাকার বান্ডিল বিক্রি করছেন। তবে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান চালালে অনেক ব্যবসায়ী দ্রুত স্থান ত্যাগ করে দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে সালামি ও উপহার দেওয়ার জন্য নতুন টাকার চাহিদা বেড়ে যাওয়ায় এই সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী অবৈধভাবে নতুন টাকা বিক্রি করছেন। অভিযোগ রয়েছে, এক লাখ টাকার নতুন নোট নিতে হলে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় এক লাখ ১৫ হাজার টাকা। অর্থাৎ নতুন নোটের জন্য অতিরিক্ত প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
নতুন টাকা কিনতে আসা সাধারণ মানুষের অভিযোগ, ব্যাংক থেকে সহজে নতুন নোট পাওয়া যাচ্ছে না। অনেক সরকারি চাকরিজীবীও নতুন টাকা সংগ্রহ করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে বেশি দাম দিয়েই রাস্তার পাশের এসব ব্যবসায়ীর কাছ থেকে নতুন টাকা কিনতে হচ্ছে।
এদিকে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট কীভাবে এসব ব্যবসায়ীর কাছে পৌঁছাচ্ছে। এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অবৈধভাবে নতুন টাকা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
অভিযানের সময় কিছু ব্যবসায়ীকে সরে যেতে দেখা গেলেও পরে আবারও তারা একই স্থানে ব্যবসা শুরু করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সাধারণ মানুষের দাবি, নতুন টাকার এই অবৈধ বাণিজ্য বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট কোথায় এবং কীভাবে সরবরাহ হচ্ছে তা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার