June 4, 2026, 12:08 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সাতক্ষীরায় প্রাণ সায়ের খালে সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খাল ও রাস্তার দুই ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এতে তীব্র দুর্গন্ধে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শনিবার (২৮ মার্চ) গভীর রাতে নাজমুল সরণির প্রাইম ব্যাংকের নিচে অবস্থিত একটি ভবনের সেফটি ট্যাংকির ময়লা কে বা কারা সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের বাড়ির সংলগ্ন খাল ও সড়কের পাশে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাণ সায়ের খাল ও সড়কের ধারে সেফটি ট্যাংকির বর্জ্য ছড়িয়ে আছে। এতে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে অনেক পথচারীকে নাকে কাপড় দিয়ে চলাচল করতে দেখা যায়, কেউ কেউ বমি বমি ভাবেও ভুগছেন।
এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবিয়ার রহমান, বিল্লাল হোসেন, মিয়ারাজ আলী, রবিউল ইসলাম, মুজিবর রহমান, ইসার আলী ও মনিরুল ইসলামসহ অনেকেই দোষীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তারা জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জরিমানার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।



ফেসবুক কর্নার