June 29, 2026, 10:29 am
শিরোনাম :
ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজিমুক্ত মহেশখালী গড়ার উদ্যোগ

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালী উপজেলাকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল। ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষ চাঁদাবাজদের কবলে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই পরিস্থিতির পরিবর্তনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল জোরদার ও সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
আবু বক্কর ছিদ্দিক বলেন, “মহেশখালীকে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও বিনিয়োগবান্ধব অঞ্চলে গড়ে তুলতে চাই। চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে, কর্মসংস্থান বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
স্থানীয় জনগণও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, প্রশাসনের এ কঠোর অবস্থান অব্যাহত থাকলে মহেশখালী থেকে চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।
শেষে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে একটি নিরাপদ ও সুন্দর মহেশখালী গড়ে তুলতে হবে।



ফেসবুক কর্নার