June 29, 2026, 8:54 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

প্রেম টিকাতে এএসপি সেজে নাটক, ভুয়া আইডি বানাতে গিয়ে ধরা রাজমিস্ত্রি

অভয়নগর প্রতিবেদক

প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা শেষ পর্যন্ত ভেস্তে গেল রংপুর নগরীতে। ভুয়া পরিচয়পত্র তৈরি করতে গিয়ে স্থানীয়দের সন্দেহের মুখে পড়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক।
মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকায় একটি প্রিন্টিং দোকানে গিয়ে নিজেকে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) দাবি করেন ওই যুবক। তিনি জানান, তার পরিচয়পত্র হারিয়ে গেছে এবং নতুন আইডি কার্ড তৈরি করতে চান।
তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারা এবং কথাবার্তায় অসঙ্গতি থাকায় দোকানদার ও স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। পরবর্তীতে ওই তরুণী প্রমাণ চাইলে তিনি বিপাকে পড়েন। সেই পরিস্থিতি সামাল দিতে ভুয়া আইডি কার্ড তৈরির উদ্দেশ্যে রংপুরে আসেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার