June 26, 2026, 8:30 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

খুলনা সরকারি ব্রজলাল কলেজে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড–২০২৫।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার পাশাপাশি গবেষণাধর্মী চিন্তাচেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অলিম্পিয়াডে খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উদ্দীপনায় পুরো আয়োজনটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসনে আরা এবং খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণার আগ্রহ এবং বিজ্ঞানমনস্কতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার