June 29, 2026, 8:52 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, অল্পের জন্য রক্ষা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর আত্রাই থেকে ভবানীগঞ্জ আঞ্চলিক সড়কের তাঁতীপুকুর এলাকায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলুদ রঙের একটি ইশার (Eicher) ট্রাক আত্রাই অভিমুখে যাওয়ার সময় তাঁতীপুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের ব্রিজের কংক্রিট রেলিংয়ে ধাক্কা দিয়ে আটকে যায়।
দুর্ঘটনায় ট্রাকটির সামনের বাম অংশ ও বাম্পার দুমড়ে-মুচড়ে যায় এবং ব্রিজের রেলিংয়ের একটি অংশ ভেঙে ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলে ট্রাকের কাঁচ ও বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। চালক বা সহকারীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ধারণা, সরু রাস্তা কিংবা অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত ট্রাকটি সরিয়ে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার