June 29, 2026, 8:53 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

নাটোরে গোপনে ২৬০০ লিটার পেট্রোল বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তেল সংকটকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে দীর্ঘ সময় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রশাসনের হস্তক্ষেপে সড়ক চলাচল স্বাভাবিক হয়।
তদন্তে উপজেলা প্রশাসন জানতে পারে, সংশ্লিষ্ট পাটোয়ারী ফিলিং স্টেশন নিয়ম উপেক্ষা করে গভীর রাতে প্রশাসন ও ট্যাগ অফিসারকে না জানিয়ে গোপনে প্রায় ২৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার