June 6, 2026, 5:44 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

স্ত্রী হত্যা মামলায় কুষ্টিয়ায় আব্দুল আওয়ালের যাবজ্জীবন

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে আব্দুল আওয়াল (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার জনাকীর্ণ আদালতে উপস্থিত আসামির সামনে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে পরকীয়া সম্পর্ক নিয়ে আব্দুল আওয়ালের স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০) সঙ্গে বিরোধ হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের সামনেই আব্দুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। এ সময় ছেলের বউকে রক্ষা করতে এগিয়ে এলে আব্দুলের মা-ও গুরুতর আহত হন।
স্থানীয়রা ভুক্তভোগীর চিৎকারে ছুটে এসে আব্দুলকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহতের বড় ভাই শফিউদ্দিন বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২০ সালের ৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলী মিয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত এ রায় ঘোষণা করেছেন।



ফেসবুক কর্নার