June 29, 2026, 8:54 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

সেনাবাহিনীর বিশেষ অভিযানে খাগড়াছড়িতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বি এম বাশার

খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোনের কুকিছড়াপাড়া এলাকায় আজ ভোরে এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের প্রেক্ষিতে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর বিশেষ দল আজ (৮ এপ্রিল ২০২৬) ভোর ৫:৩০ মিনিটে ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।
অভিযানের সময় ইউপিডিএফ-এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করা হয়। সেখানে উপস্থিত দুই জন সদস্য নিকটস্থ ছড়ায় ঝাঁপিয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনারা তাদের ধাওয়া করলেও দূর্গম ভূপ্রকৃতির কারণে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১টি দেশীয় পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার