June 29, 2026, 7:36 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

পান্ডব নদীর ভাঙনে বিলীন হচ্ছে লক্ষ্মীপাশা বাজার ও সড়ক

অভয়নগর প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা-এর কবাই ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা পান্ডব নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হতে বসেছে ঐতিহাসিক লক্ষ্মীপাশা বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক।
সরেজমিনে দেখা গেছে, নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে লক্ষ্মীপাশা বাজারের অর্ধেকের বেশি অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। বাজারের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটিরও বড় অংশ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে করে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভাঙনের তীব্রতায় প্রতিদিন বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন এলাকাবাসী। হাজার হাজার পরিবার ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ ও হতাশা বাড়ছে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে।
এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণ কিংবা সিসি ব্লক স্থাপনের মাধ্যমে তীর সংরক্ষণ কাজ শুরু না হলে অচিরেই লক্ষ্মীপাশা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।



ফেসবুক কর্নার