June 29, 2026, 7:34 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের তত্ত্বাবধানে জেলাজুড়ে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নি:) মামুন মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। তারা কিশোরগঞ্জ মডেল থানার পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে কুলসুম নামের এক নারী মাদক কারবারির বাড়িতে তল্লাশি চালান। এ সময় তার হেফাজত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরদিন ৮ এপ্রিল ২০২৬ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার