June 6, 2026, 4:32 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে

অভয়নগর প্রতিবেদক

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুড়িগ্রামে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে গত ১০ দিনে ৫০১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সবিহীন গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে যান চালানো এবং মোটরসাইকেলে তিনজন আরোহী বহনসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা করা হয়েছে।
এ সময় কাগজপত্র ও নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে ১৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ পর্যন্ত দায়ের করা মামলাগুলোর মধ্যে ৪১৭টি নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম এখনও চলমান রয়েছে।
কুড়িগ্রামের খন্দকার ফজলে রাব্বি জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার