June 6, 2026, 4:33 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর সদরের মজলিশপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিত চন্দ্র দাস (৩৫) উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে নিজ বাড়ির নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত একটি মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অসিত চন্দ্র দাস উপজেলার সতানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। তিনি দিরাই পৌরশহরের মজলিশপুর এলাকায় বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৭ ও ৪ বছর বয়সী দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সহকর্মী ও শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষককে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার