June 6, 2026, 4:32 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

নরসিংদীর শিবপুরে ‘শুটার সানি’ গ্রেপ্তার, র‍্যাবের অভিযান

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলা-এর ইটাখোলা শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি শাহজালাল আহমেদ সানি ওরফে ‘শুটার সানি’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
বুধবার (৮ এপ্রিল) র‍্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটাখোলা শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা চলমান তদন্তে সহায়ক হবে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার