June 29, 2026, 7:28 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

ঈশ্বরদীতে ছাত্রী অপহরণের গুজব: যুবককে পরিবার ছাড়ালো

অভয়নগর প্রতিবেদক

ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এক স্কুলছাত্রী অপহরণের চেষ্টা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে যুবক মো. আলামিন (২২)কে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে শিশুটির পরিবার বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে জানিয়ে যুবককে ছাড়া দেয়।
আটক আলামিন নাটোর জেলার লালপুর উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা। শিশুটি সিনথিয়া (৯), স্থানীয় দুবলাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিশুটির সঙ্গে আলামিনকে একত্রে দেখে সন্দেহ হলে উত্তেজিত জনতা তাকে আটক করে। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে যুবককে থানায় নিয়ে যায়। পরে শিশুটির পরিবার জানান, আলামিনের সঙ্গে তাদের পূর্বপরিচয় রয়েছে এবং এটি শুধুই ভুল বোঝাবুঝি। তারা কোনো অভিযোগ দায়ের করেননি।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, “এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে যুবককে থানায় আনা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে জানানো হলে কোনো লিখিত অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”



ফেসবুক কর্নার