June 29, 2026, 7:36 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে জয়পুরহাট থেকে ৩ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
৭ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় ধামইরহাট থানার একটি চৌকস টিম জয়পুরহাটের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো:
মোঃ শাহিনুর রহমান শ্রাবন (২০), পিতা- টুলু মিয়া, সাং- খঞ্জনপুর বঙ্গবন্ধুপাড়া। তার বিরুদ্ধে দস্যুতা, গণধর্ষণ ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মোট ৫টি মামলা রয়েছে।
মোঃ রানা (২০), পিতা- মোঃ আব্দুর রহমান, সাং- খঞ্জনপুর। রানার বিরুদ্ধে ৬টি চুরির মামলা ও ৮টি মাদক মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
মোঃ মিনহাজ (২২), পিতা- মোঃ আজিজুল ইসলাম, সাং- গাড়িয়ারকান্ত। তার বিরুদ্ধে ১টি দস্যুতার মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানার এই বিশেষ দলটি গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর এলাকায় অভিযান পরিচালনা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন জেলায় এক ডজনেরও বেশি ডাকাতি, চুরি ও দস্যুতার ঘটনা ঘটিয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার