June 29, 2026, 6:16 am
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩

গাইবান্ধায় তিন অবৈধ ইটভাটাকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর এসব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স বিএমকে-২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এআরবি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং তিনটি ইটভাটার ইট পোড়ানো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব সদস্যরা সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমি ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার