June 6, 2026, 3:16 pm
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

রূপালী ব্যাংক লালমনিরহাট জোনে প্রশাসনিক ও ঋণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

 রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর লালমনিরহাট জোন অফিসের প্রশাসনিক ও ঋণ কার্যক্রম পরিচালনায় বর্তমান ডিজিএম মোঃ অহিদুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
জোনের কর্মকর্তা ও অভ্যন্তরীণ সূত্রের দাবি, ডিজিএম যথাযথ সময়ে দপ্তরে উপস্থিত হন না এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকেন। অভিযোগ রয়েছে, তিনি সাবেক স্বৈরাচারী সরকারের কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা বজায় রেখে তাদের সুবিধা প্রদানের মাধ্যমে জোনের স্বচ্ছ প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত করছেন।
প্রতিবেদন অনুযায়ী, মোঃ অহিদুজ্জামান চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মোঃ খোরশেদ আহমেদ দুলাল ও মোঃ সেকেন্দার কমিশনারের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বড় অংকের ঋণ অনুমোদনের সময় কমিশন নেওয়া হচ্ছে, ফলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কৃষকরা ন্যায্য ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে নিয়মমাফিক পাওয়ার যোগ্য কর্মকর্তাদের ব্যক্তিগত ঋণ ফাইল দীর্ঘ সময় আটকে রাখা হচ্ছে, যা কর্মীদের মধ্যে অসন্তোষ এবং জোনে কাজের স্পৃহা হ্রাস করেছে।
উল্লেখ্য, ডিজিএম মোঃ অহিদুজ্জামান এর আগে একাধিকবার জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে তিনি ব্যক্তিগত প্রভাবশালী বলয় গড়ে তুলেছেন এবং ব্যাংকের নীতি-নিয়ম উপেক্ষা করে বড় ঋণ বিতরণ ও কমিশন বাণিজ্যের মতো কার্যক্রম পরিচালনা করছেন।
এই অনিয়মের ফলে লালমনিরহাট জোনে রূপালী ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কাজের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে এবং সাধারণ গ্রাহকদের মাঝে ব্যাংকের প্রতি আস্থা কমছে। ব্যাংকের স্বার্থ ও জনমনে আস্থা পুনঃস্থাপন করতে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার