April 24, 2026, 1:56 pm
শিরোনাম :
আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ

মান্দায় বরখাস্ত অধ্যক্ষ পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলার চকউলি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দীন সরদার, দাতা সদস্য রুস্তম আলী, স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান চাঁদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, খাইরুল আলম ও আব্দুস সাত্তার।
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ নজরুল ইসলাম নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের পুকুর লিজ ও বাগানের গাছ বিক্রিসহ বিভিন্ন খাত থেকে কোটি টাকার অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ এসব অনিয়মের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
মানববন্ধনে উল্লেখ করা হয়, অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই তাকে পুনর্বহালের জন্য অধিদপ্তর থেকে পত্র জারি করা হয়েছে, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।
দাতা সদস্য রুস্তম আলী বলেন, প্রতিষ্ঠানে কোনো নির্বাচিত গভর্নিং বডি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তদন্ত না করে পুনর্বহাল নেওয়া দুঃখজনক। অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান চাঁদ জানান, বরখাস্ত আদেশ চ্যালেঞ্জ করে অধ্যক্ষ উচ্চ আদালতে রিট করেছেন। সেই রিটের নিষ্পত্তি বা তদন্ত শেষ না হওয়া সত্ত্বেও পুনর্বহাল গ্রহণ বিস্ময়কর।
অভিযুক্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এবং একটি পক্ষ বিদ্যালয়ে যাওয়ার পথে বাধা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি আখতার জাহান সাথী জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার ভিত্তিতে পুনর্বহালের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে তার ব্যক্তিগত কোনো ভূমিকা নেই।



ফেসবুক কর্নার