June 29, 2026, 6:22 am
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩

আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় ৫০ লাখ টাকার ভবন কাজের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

শিক্ষা অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
উদ্বোধন শেষে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা নূর মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ শিক্ষার্থীদের জন্য টেকসই ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই তার লক্ষ্য। এ উদ্দেশ্যে দায়িত্ব পালনকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ মাদ্রাসার ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হলো।
উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. ইউনুস, জমিদাতা হাবিবুল্লাহ, প্রকৌশলী পারভেজ, ঠিকাদার শাহিন, সিনিয়র শিক্ষক আব্দুল গফুর, আব্দুল আজিজ, মোহাম্মদ ইয়াসিন, জয়ানাল আবেদীন, অভিভাবক আব্দুর রহিম, আইয়ুব মাসুদসহ স্থানীয় গণ্যমান্য



ফেসবুক কর্নার