June 29, 2026, 6:20 am
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩

সংরক্ষিত নারী আসনে পার্বত্য অঞ্চল থেকে আলোচনায় বিএনপির শাহেনা আক্তার

অভয়নগর প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য অঞ্চল থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহেনা আক্তার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তিনি এলএলবি ও এলএলএম (হিউম্যান রাইটস) ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সরকারি চাকরিতে যোগদান করতে না পারলেও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
শাহেনা আক্তার ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মহিলা দলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে বর্তমানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একাধিকবার মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতেও তিনি ভূমিকা রেখেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও সম্পৃক্ত রয়েছেন শাহেনা আক্তার। তিনি দরিদ্র ও অসহায় নারীদের আইনি সহায়তা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে পার্বত্য অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদী



ফেসবুক কর্নার