June 29, 2026, 4:50 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ী বাজার সংলগ্ন এলাকায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ ফরহাদ (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পূর্ব পাশে পাকা রাস্তার মাথার উত্তর পাশে বৃহস্পতিবার রাতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।
নিহত ফরহাদ ওই এলাকার দিদার হোসেনের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার