June 29, 2026, 4:53 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক আটক

অভয়নগর প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিম্মি বেগম (৪৪) একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিরোধের জেরে নাদিম তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে তিনি মারা যান।
খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
পরবর্তীতে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে অভিযুক্তকে পুনরায় পুলিশের হেফাজতে নেওয়া হয়।
রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার