June 29, 2026, 4:50 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

নওগাঁয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ চেষ্টা: অল্পের জন্য রক্ষা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ‘পাঠশালা স্ট্যাডি কেয়ার একাডেমি’ নামক কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী তাওবা জানায়, কোচিং শেষ করে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তবে সে কৌশলে দৌড়ে নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করে।
ঘটনার পর শিশুটির পরিবার নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে স্থানীয়রা কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।



ফেসবুক কর্নার