June 29, 2026, 4:51 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

নবীনগরে আহমেদ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান থাকলেও হাসপাতালের কার্যক্রম চালু, জনমনে প্রশ্ন

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বেসরকারি আহমেদ প্রাইভেট হাসপাতালে প্রসূতি রাকিবা আক্তার (২০)-এর মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান থাকা অবস্থায় হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় এলাকায় তীব্র সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনের সময়ও হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা যায়। তদন্ত শেষ না হওয়া এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগেই হাসপাতাল চালু থাকায় বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে শালিসি বৈঠকে ১১ লাখ টাকায় সমঝোতা হয় বলে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৮ লাখ টাকা নবজাতক সন্তানের নামে ফিক্সড ডিপোজিট এবং বাকি ৩ লাখ টাকা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়। তবে স্বামীর পরিবারের পক্ষ থেকে ওই অর্থ গ্রহণে অনাগ্রহের বিষয়ও উঠে এসেছে।
শালিসি সভার সভাপতি মো. খবির উদ্দিন মাস্টার জানান, সর্বসম্মতিক্রমে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অর্থ নিয়ে কোনো অনিয়মের সুযোগ নেই।
তবে ভুক্তভোগীর পরিবার এখনো থানায় কোনো মামলা বা জিডি করেনি। রাকিবার বাবা শফিকুল ইসলাম বলেন, “আমরা গরিব মানুষ, লড়াই করার সামর্থ্য নেই। আমাদের মেয়ে আর ফিরে আসবে না, আল্লাহই বিচার করবেন।”
স্থানীয়দের অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই হাসপাতাল স্বাভাবিকভাবে চালু থাকলে ভবিষ্যতে ন্যায়বিচার ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। নবীনগর থানার ওসি জানান, তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয়, তবে ভুক্তভোগী পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল মধ্যরাতে প্রসব ব্যথা নিয়ে রাকিবা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সিজারিয়ান অপারেশনের কিছুক্ষণ পরই তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি ইতোমধ্যে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।



ফেসবুক কর্নার