June 6, 2026, 1:04 pm
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

সরাইলে ডা. কামরুল হাসানের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় সরাইল হাসপাতাল মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া তাঁকে সাময়িকভাবে জেলা কারাগারের চিকিৎসক হিসেবে বদলির আদেশ দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাহওয়ালি উল্লাহ জাবেদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শিবলী সাদিক, এমরান, বশিরসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন ডা. কামরুল হাসান। তারা তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার দাবি জানান।



ফেসবুক কর্নার