June 29, 2026, 4:50 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

ব্রাহ্মণবাড়িয়ায় এস রহমান ফিলিং স্টেশনে ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় অবস্থিত এস রহমান ফিলিং স্টেশনে নির্ধারিত সরকারি মূল্যের বাইরে জ্বালানি বিক্রি, অনিয়ম ও সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে সাধারণ গ্রাহকসহ যানবাহন চালকদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করেও অনেক ক্রেতা জ্বালানি পাচ্ছেন না। একই সময় যারা অতিরিক্ত টাকা দিতে রাজি হচ্ছেন, তাদের অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে দাবি করা হয়।
এছাড়া আরও অভিযোগ রয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরাও এ ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিতে বাধার মুখে পড়ছেন। ‘প্রেস’ লেখা থাকা গাড়িগুলোকে যথাযথভাবে জ্বালানি না দেওয়ার অভিযোগও করেছেন গণমাধ্যমকর্মীরা। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ভুক্তভোগী চালকদের একাংশ জানান, জরুরি প্রয়োজনে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বালানি পান না। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে জ্বালানি নিতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্টেশনের কিছু কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম চালাচ্ছেন। এ বিষয়ে রুক মিয়া ও শাহ আলম মিয়ার নামও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ফিলিং স্টেশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার