June 6, 2026, 1:03 pm
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

ভোজ্য ও জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি’র বিশেষ অভিযান ও প্রেস ব্রিফিং

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আসন্ন পহেলা বৈশাখ ও কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে বিজিবি-১৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিটের ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
প্রেস রিলিজে বলা হয়, সাম্প্রতিক সময়ে তেল চোরাচালান ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দর এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৩টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া ২২টি তেল পাম্পে নিয়মিত নজরদারি ও বিশেষ চেকিং কার্যক্রম চালানো হচ্ছে।
এ পর্যন্ত সীমান্ত এলাকায় সম্ভাব্য চোরাচালান রোধে ২৩২৫টি টহল, ৮৯৯টি বিশেষ চেকপোস্ট এবং ৮৬৮টি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সঙ্গে সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান এবং ৬৬টি যৌথ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অভিযানে একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কিছু পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালে এখন পর্যন্ত ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ স্বর্ণ, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। ২০২৫ সালেও ৩৭৭ কোটি টাকার বেশি চোরাচালানী মালামাল আটক করা হয়েছিল বলে জানানো হয়।
মাদকবিরোধী অভিযানে চলতি বছর ২২ কোটি টাকার বেশি মাদকদ্রব্য আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
প্রেস রিলিজে ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার