June 29, 2026, 3:34 am
শিরোনাম :
প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ, 

মিরসরাইয়ের প্রবাসী বোরহান উদ্দিন নারায়ণগঞ্জে দুঃসাহসিক ডাকাতির শিকার

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রবাস ফেরত এক যাত্রীর ওপর সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা বোরহান উদ্দিন (৩৩) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েছেন।
শুক্রবার ভোররাতে বন্দর থানাধীন এলাকায়, সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বিদেশ থেকে দেশে ফিরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়িটি থামিয়ে তাকে জিম্মি করে। ডাকাতরা ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে একটি আইফোন, একটি ল্যাপটপ, প্রায় ৯০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দুটি পাসপোর্ট ছিনিয়ে নেয়। এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী বোরহান উদ্দিন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্বপোলমোগরা গ্রামের বাসিন্দা এবং নাসির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন প্রবাসে কর্মরত থাকার পর পরিবারের সঙ্গে দেখা করতে দেশে ফিরলেও পথে এমন ঘটনার শিকার হওয়ায় পরিবারে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে রাত্রীকালীন নিরাপত্তা জোরদার এবং চেকপোস্ট ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে।
বিশ্লেষকদের মতে, প্রবাস ফেরত যাত্রীদের লক্ষ্য করে সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় হয়ে উঠছে, যা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর সতর্কবার্তা। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার