June 29, 2026, 3:35 am
শিরোনাম :
প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ, 

টাঙ্গাইলের মির্জাপুরে জমি দখলসহ একাধিক অভিযোগে আলোচিত ভূমি দস্যু সালাম সিকদার গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমি দখল, ডাকাতিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে আলোচিত ভূমি দস্যু সালাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সালাম সিকদার এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, বিরোধে জড়ানো এবং ভিন্নমত দমন করার চেষ্টা করতেন। এছাড়া গ্রাম আদালতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে তিনি অবৈধ প্রভাব বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি জমি দখল সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে নিজ গ্রামেই ডাকাতির অভিযোগে মামলা ছিল এবং ওই মামলায় তিনি কারাভোগও করেছেন বলে জানা যায়।
কারাগার থেকে বের হওয়ার পর তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা দাবি করেছেন। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা মনে করেন, এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ভূমি দখল চক্র নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।



ফেসবুক কর্নার