April 24, 2026, 10:51 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

নবীনগরে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: “মাটি যাচ্ছে ব্যক্তিগত পুকুরে”

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা-এর কুড়িঘর বড় বিলে চলমান সরকারি “কোদাল কাটি খাল” প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খাল খননের নামে উত্তোলিত মাটি নির্ধারিত স্থানে না ফেলে পাইপলাইনের মাধ্যমে এক প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত পুকুরে নেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে মাটি তুলে সরাসরি পাইপের মাধ্যমে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী ওই মাটি খালের দুই পাড়ে ফেলার কথা। স্থানীয়দের অভিযোগ, এই মাটি ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে, যা সরকারি সম্পদের অপব্যবহার।
অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মহিউদ্দিন আহমেদ মহিন এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকাবাসীর দাবি, সরকারি কোটি টাকার সম্পদ ব্যক্তিগত পুকুর ভরাটে ব্যবহার করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা ভেবেছিলাম খাল খনন হলে কৃষিতে উপকার হবে। কিন্তু এখন দেখি, সেই মাটিই ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। ভয়েই কিছু বলতে পারি না।”
স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়, বরং জনস্বার্থের পরিপন্থী। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার