June 29, 2026, 1:06 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

নরসিংদীতে আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় আলোচিত সাবেক পুলিশ কনস্টেবল জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর (রতনপুরা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগন্নাথপুর ময়না বাজার এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. কবির মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে একই মামলার গ্রেফতারকৃত আসামি মামুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জীবন মিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেন ও এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ২৪ জুন ২০২৫ তারিখে রায়পুরা থানার আওতাধীন এলাকায় বরখাস্তকৃত সাবেক পুলিশ কনস্টেবল জুয়েলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় রুবেলসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার