June 29, 2026, 1:03 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুদ ল

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পান স্বজনরা। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার