June 29, 2026, 1:04 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপনগর গ্রামের মৃত জগতের ছেলে শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভর বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
অভিযানকালে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় বাড়ির রান্নাঘরের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল (প্রায় ৮৮ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী শুভংকর প্রামাণিক পালিয়ে যান।
উদ্ধার অভিযানে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত



ফেসবুক কর্নার