June 6, 2026, 12:02 pm
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ময়নুল ইসলাম পঞ্চগড়

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বহুল প্রতীক্ষিত ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত প্রায় ৮টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ আলম ডন। তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
বিকেলের পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমাজসেবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। তিনি বলেন, “সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আহ্বায়ক আশরাফ খান কিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ, মতবিনিময় এবং গুণীজন সম্মাননার মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জন করেন।
পুরো অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ আয়োজন তাদের পেশাগত উন্নয়নে নতুন প্রেরণা যোগাবে।



ফেসবুক কর্নার