June 29, 2026, 1:05 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

বান্দরবানের থানচিতে ফুল বিজু: পাহাড়জুড়ে বর্ণিল উৎসবের আমেজ

অভয়নগর প্রতিবেদক

বান্দরবান জেলার থানচি উপজেলার বলি পাড়া ইউনিয়নে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু ও বিষু (সমষ্টিগতভাবে বৈসাবি) উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর প্রথম দিন ‘ফুল বিজু’ উদযাপিত হচ্ছে রোববার (১২ এপ্রিল)।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ নদী, ছড়া ও ঝরনার জলে রঙিন ফুল ভাসিয়ে পুরোনো বছরের গ্লানি ও দুঃখ ভুলে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। বিশেষ করে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মধ্যে এই উৎসবকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
ঐতিহ্যের অংশ হিসেবে তরুণীরা পরেছেন নিজস্ব সংস্কৃতির প্রতীক পিনন-হাদি পোশাক। তারা বন থেকে সংগৃহীত বুনো ফুল ও নিমপাতা নিয়ে সাঙ্গু নদী-সহ বিভিন্ন জলাশয়ে ফুল ভাসিয়ে উৎসবের রীতিনীতি পালন করছেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নদীতে ফুল নিবেদনের মাধ্যমে জলদেবতা ও মা গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, যাতে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। একই সঙ্গে ঘরবাড়ি সাজানো হচ্ছে ফুল ও নিমপাতা দিয়ে। পাহাড়ি পাড়াগুলোতে ঐতিহ্যবাহী ‘পাঁজন’ (মিশ্র সবজির তরকারি) রান্নার প্রস্তুতিও চলছে।
তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন ১৩ এপ্রিল পালিত হবে মূল বিজু এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে সাংগ্রাইং আক্যা উদযাপনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
পাহাড়জুড়ে এখন উৎসবের রঙ, বাদ্যের তালে নৃত্য এবং মানুষের মুখে হাসির ঝলক—সব মিলিয়ে তৈরি হয়েছে এক বর্ণিল ও প্রাণবন্ত পরিবেশ।



ফেসবুক কর্নার