April 24, 2026, 7:53 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

শেরপুরে বন বিভাগের গাছ কেটে পাচারের চেষ্টা: আটক ২

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শ্রীবরদী উপজেলা-এর সীমান্তবর্তী এলাকায় সরকারি বনের গাছ কেটে পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান, কাটা গাছ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার রানীশিমূল ইউনিয়নের বালিজুরি এলাকার সরকারি কাঠবাগান থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া।
আটকরা হলেন— হালুয়াহাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জজ মিয়া (৫০) এবং বালিজুরি এলাকার কাশেম আলীর ছেলে জুমুর আলী (৪০)। বন বিভাগের তথ্যমতে, তারা স্থানীয়ভাবে পেশাদার ‘কাঠচোর’ হিসেবে পরিচিত।
বালিজুরি ফরেস্ট রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বালিজুরি রেঞ্জের সদর বিটের আওতাধীন ২০১৪-১৫ অর্থবছরে রোপণকৃত প্রায় ৪০ হেক্টর আয়তনের উডলট বাগানে আকাশমনি গাছ কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়।
রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে সদর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার পর পরিবহনের প্রস্তুতিকালে ওই দুইজনকে আটক করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মোজাহার আলীর ছেলে লাল চাঁন বাদশাসহ অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
অভিযানে একটি ব্যাটারিচালিত ভ্যান, ১২ টুকরা আকাশমনি গোলকাঠ (প্রায় ১০ ঘনফুট), ৪টি আকাশমনি গাছের গুঁড়ি, দুটি হাত করাত এবং একটি দা উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, আটকরা দীর্ঘদিন ধরে বনাঞ্চলে অবৈধভাবে গাছ কেটে পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার