June 6, 2026, 9:45 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১,২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলা-এ যৌথ বাহিনীর অভিযানে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল-এর বাড়িতে আর্মি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতও অংশ নেয়।
অভিযানে প্রায় ১,২০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী চেয়ারম্যানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত ডিজেল থানায় জমা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, অতিরিক্ত জ্বালানি তেল মজুদের অপরাধে জরিমানা আরোপ করা হয়েছে এবং ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে।
অভিযানের সময় চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও একাধিক ভেকু চালানোর জন্য এসব ডিজেল রাখা হয়েছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব খাটিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রিও করে আসছিলেন।
অভিযান শেষে তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।



ফেসবুক কর্নার